রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে বাংলা নববর্ষ ১৪২১ বঙ্গাব্দ পালনের জন্য বৈশাখী মেলার অংশ হিসেবে এক ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ওইদিন বেলা ২টায় উপজেলার বালিয়ামারী নয়াপাড়া গ্রামের মেলা কমিটি ওই ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে । এতে ৫০ জন প্রতিযোগিতা অংশ নেয় । দাপটে দৌড়, কদমে দৌড় ও ছাতকে দৌড়ে ৩টি ইভেন্টেসে প্রতিযোগিতায় ৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান শফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুর-ই-শাহী ফুল, আলহাজ আব্দুল বারী সরকার, বেলাল হোসেন মাষ্টার ও আব্দুল আলীম প্রমুখ।