• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দলীয় রূপ দেওয়ায় উপজেলায় সহিংসতা

1396973765.ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, নির্বাচনকে দলীয় রূপ দেওয়াসহ কয়েকটি কারণে উপজেলা নির্বাচনে সহিংসতা বেড়েছে। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন। আবু হাফিজ বলেন, কয়েকটি কারণের মধ্যে রয়েছে ধাপে ধাপে নির্বাচন করা, সাথে সাথে ফলাফল প্রকাশ এবং সবচেয়ে বড় কারণ নির্দলীয় নির্বাচনকে দলীয় রূপদান এবং রাজনৈতিক দলের অসহযোগিতা। ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্য তুলে ধরে কমিশনার বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের আইন কম নেই। কিন্তু ভারতের কমিশনের সুবিধা হচ্ছে তারা রাজনৈতিক দলের কাছ থেকে সহযোগিতা পান। মিডিয়ার সমর্থন এবং উচ্চ আদালত ইসির অভিভাবকের ভূমিকা পালন করে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা করলে সেখান থেকে আমাদের শেখার আছে। ভুল থেকে আমাদের শেখা উচিত।
তিনি আরো বলেন, কমিশন কি করছে এটা জানার অধিকার দেশের সকলের আছে। তবে আমাদের দাবি কমিশনের কার্যক্রম নিয়ে আলোচনা-সমালোচনা এবং পর্যালোচনাগুলো যেন গঠনমূলক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ