• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রেমিকার ঘটকের মুখ ঝলসে দিলো প্রেমিক

jinaydohoঝিনাইদহ: প্রেমিকার বিয়ের ঘটকালি করায় প্রেমিক ক্ষিপ্ত হয়ে মাসুদ হোসেন নামের এক মসজিদের ইমামের মুখে লোমনাশক ঢেলে ঝলসে দিয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহের কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও আহত মাসুদ হোসেনের পরিবার জানান, সদর উপজেলার কুরাপাড় গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাসুদ হোসেন উত্তর কোরাপাড়া গ্রামের মসজিদে ইমামতি করেন। গত তিনদিন আগে তিনি ঘটক হিসেবে থেকে  গ্রামের এক মেয়েকে বিয়ে দিয়েছেন। এতে ওই মেয়ের প্রেমিক একই গ্রামের বাদল মিস্ত্রির ছেলে শামিম আহাম্মেদ ঘটক ইমাম সাহেবের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। বুধবার দুপুর আড়াইটার দিকে মসজিদ থেকে বাড়ী ফেরার সময়। বখাটে  শামিম মসজিদের ইমাম  মাসুদ হোসেনের উপর হামলা চালায়।
জোরপূর্বক তার মুখে লোম নাশক লোশন ঢেলে দেয়। এত ইমাম মাসুদ হোসেনের মুখের এক অংশ ঝলসে যায়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে। প্রথমে সবাই এসিড মনে করলেও হাসপাতালের ডাক্তার বলেছেন এসিড নয় লোম নাশক লোশন।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধরী জানান, বখাটে শামিম আহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ