• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৬ষ্ঠ ধাপে ১৪ উপজেলায় ভোট

rokib uddin ecঢাকা: পঞ্চম দফায় দেশের ১৪টি উপজেলা পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মে এই ১৪টি উপজেলায় ভোট নেয়া হবে। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ নির্বাচনের তফসিল ঘোষণা করে জানান, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৪ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ২৬ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ মে এবং ভোটগ্রহণের তারিখ ১৯ মে। যে ১৪টি উপজেলায় নির্বাচন হবে, সেগুলো হচ্ছে রংপুর সদর, কালনি, গঙ্গাচড়া ও পীরগাছা। সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলি, পটুয়াখালীর রাঙাবালি, রাজবাড়ির কালুখালি, নারায়ণগঞ্জ বন্দর, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা।
এছাড়া ময়মনিসংহ জেলার তারাকান্দা উপজেলায় চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় সেখানে কেবল চেয়ারম্যান পদে একই দিনে ভোট হবে। সিইসি জানান, গত চার ধাপে দেশের মোট ৪৫৯টি উপজেলায় নির্বাচন হয়েছে। তবে আরো কিছু উপজেলায় আদালতের স্থগিতাদেশ থাকায় নির্বাচন বাকি রয়েছে। আদালতের নির্দেশ পাওয়ার পরে সেসব উপজেলায় নির্বাচন হবে।
তবে সম্প্রতি শেষ হওয়া উপজেলা নির্বাচনে সহিংসতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, সহিংসতা কখনো গণতন্ত্রের ভাষা হতে পারে না।
তিনি বলেন, নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্তে কোনো প্রার্থী ক্ষুব্ধ হলে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারেন। এরপরও উচ্চআদালত রয়েছে। সুতরাং আইন নিজের হাতে তুলে নেয়ার কোনো মানে হয় না। –


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ