ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ডোমার শহীদ স্মৃতি সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনৈতিক অবস্থায় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে জাপা নেতা ও প্রতিষ্ঠানের এক শিক্ষিকা। মারমুখী জনতা ওই সময় প্রধান শিক্ষককে গনধোলাই দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। চার ঘন্টা অবরোধের পর পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ডোমার থানায় লিখিত অভিযোগ করেছে প্রধান শিক্ষক। এতে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা সদরে শহীদ স্মৃতি সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল চলাকালিন একটি কক্ষে অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডে লিপ্ত অবস্থায় জাপা পৌর সভাপতি ও সংশ্লিষ্ট বিদ্যায়ের সভাপতি আসাদুজ্জামান চয়ন ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষিকা মায়া (ছদ্মনাম)এলাকাবাসীর কাছে হাতে নাতে ধরা পড়ে। অনৈতিক কাজে সহযোগিতা করার অভিযোগে প্রধান শিক্ষকসহ পুরুষদের শিক্ষকদেরকে গনধোলাই দেয় এলাকাবাসী। চার ঘন্টা অবরোধের পর পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। আসাদুজ্জামান চয়ন জানান, শিক্ষকরা কাসে ফাঁকি দেয়, আমি সভাপতি হওয়াতে তারা ফাকিঁ দিতে পারছে না। তাই এ সব মিথ্যা অভিযোগ।
এ ব্যাপারে ডোমার থানার ওসি কফিল উদ্দিন জানান, শিক্ষিকা জানিয়েছে তার কোন সম্মান হানি হয় নাই। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, এলাকাবাসীর অভিযোগ রয়েছে চয়ন সন্ত্রাসী বাহিনী দ্বারা এলাকায় সকল ধরনের সন্ত্রাসী কর্মকান্ড, চাদাঁবাজি, মাদকপাচার, চোরাকারবারী, বিদেশে লোক পাঠানোর নামে প্রতারনাসহ নানাবিধ অপকর্মের সাথে জড়িত।