• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নোবেল বিজয়ী লেখক মার্কেজ মারা গেছেন

 73813_1আন্তর্জাতিক ডেস্ক: গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ মারা গেছেন। তিনি কলম্বিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক ছিলেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার পরিবার থেকে এই খবর পাওয়া গেছে।

বেশ কিছুদিন ধরেই মার্কেজের শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না । টানা আট দিন হাসপাতালে থেকে কয়েক দিন আগে তিনি বাড়িতে ফেরেন। তিনি দুর্বলতা কাটিয়ে উঠলেও বয়সের কারণে নানা জটিলতা দেখা দেয়। মার্কেজ মেক্সিকোর সিটি হাসপাতাল থেকে ফেরার মাত্র এক সপ্তাহ পরই পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে শারীরিক জটিলতার তথ্য জানানো হয়। হাসপাতালে তার ফুসফুস ও মূত্রনালির সংক্রমণের চিকিৎসা হয়।

গার্সিয়া মার্কেজের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্টোস। প্রেসিডেন্ট এদিন এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘তার প্রয়াণ কলম্বিয়ায় শতাব্দী ব্যাপী নিঃসঙ্গতা ও শোক সৃষ্টি করেছে’

গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নিঃসঙ্গতার এক শতাব্দী বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষ পরিচিত। কলম্বিয়ার নাগরিক হলেও দীর্ঘদিন ধরে মার্কেজ মেক্সিকোর রাজধানীতে থাকতেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ