সিসি নিউজ: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খালেদা জিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বেদম বেত্রাঘাতে রহমত আলী নামের দশম শ্রেণির এক ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আহত ছাত্রের অভিভাবকরা জানায় বৃহস্পতিবার দুপুরে রহমত ও তার কয়েক বন্ধু মিলে শ্রেণিকক্ষে দুষ্টমি করেন। আর এ অপরাধে অধ্যক্ষ আবদুল মালেক রহমতকে তার কক্ষে ডেকে নিয়ে বেদম বেত্রাঘাত করেন। পরে সে বাড়ী যেয়ে অসুস্থ্য হয়ে পড়লে তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। রহমত আলী উপজেলার কালিকাপুর চৌধুরী পাড়া গ্রামের ইসমাইল হোসেনের পুত্র। ইসমাইল হোসেন জানান বিনা অপরাধে তার ছেলেকে অধ্যক্ষ বেদম মারপিট করেন। এতে তার হাতে ও পায়ে রক্ত জমাট বেঁধে ফুলে যায়। এ ব্যাপারে অধ্যক্ষ আবদুল মালেক জানায় এক ছাত্রীকে উত্যক্ত করার কারণে ওই ছাত্রকে বেত দিয়ে শুধুমাত্র তিনটি মার দেয়া হয়েছে।
ইমামদের সম্মেলন
নীলফামারীতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে দিনব্যাপী সম্মেলন বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ পরিচালক মোঃ আবুল কালামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক, ইসলামিক ফাউন্ডেশন ঢাকার সহকারী পরিচালক আহসান হাবিব বক্তব্য রাখেন। সম্মেলন শেষে তিনজনকে জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করা হয়। শ্রেষ্ট ইমামরা হলেন ডোমার উপজেলার আব্দুল হামিদ ও জাহাঙ্গির আলম এবং ডিমলা উপজেলার মোজাফ্ফর হোসেন ।