• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে অগ্নিকান্ডে দু’টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

Agunনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বৈদ্যুতিক সর্টসাকিটের আগুনে পুড়ে দু’টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। শুক্রবার গভীর রাতে শহরের শান্তি নগর মোড় এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় আগুন নিভাতে গিয়ে অন্তত দুইজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তিকার হয়েছে। অগ্নিকান্ডে দু’টি পরিবারের অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
প্রত্যক্ষর্দশীরা জানান, শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে ওই এলাকার মমিনুর রহমানের বাড়ীর রান্না ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত চারিতিকে ছরিয়ে পড়ে। এসময় আগুনে মমিনুরের পাঁচটি ও তার প্রতিবেশী  খলিফা মোকছেদ আলীর পাঁচটি ঘর ও ঘরে রক্ষিত আসবাবপত্র, ধান-চালসহ নগদ অর্থ সম্পূন্ন  পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুন নিভাতে গিয়ে মমিনুর রহামন (৫৫) ও তার স্ত্রী মমতাজ বেগম আহত হন। তাদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি কার হয়।
নীলফামারী ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, মমিনুর রহমানের রান্না ঘরের বিদ্যুতের সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটে। খবর  পেয়ে আমাদের নীলফামারীর একটি  ও সৈয়দপুর থেকে অপর একটিসহ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভাতে  গিয়ে এসময়  মমিনুর ও  তার স্ত্রী মমতাজ বেগম সামান্য আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ