অর্থ-বাণিজ্য ডেস্ক: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঢাকায় আবাসিক মিশনের জন্য জাপানের নাগরিক ’কাজুহিকো হিগুচি’কে নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে। সদ্য নিয়োগপ্রাপ্ত হিগুচি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে প্রতিক্ষায় রয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ খুব দ্রুত উন্নয়ন সাধন করছে এবং এডিবি বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রসমূহ অব্যাহত রেখে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রও আগামীতে আরো প্রসারিত করতে চায়। নবনিযুক্ত আবাসিক পরিচালক হিগুচি ১৯৮৮ সালে এডিবিতে যোগ দেন এবং সংস্থার পরিবহন সেক্টর, পানি সরবরাহ এবং পল্লী উন্নয়র প্রকল্পসমূহে সম্পৃক্ত ছিলেন। এরআগে তিনি উজবেকিস্তানের কান্ট্রি ডিরেক্টর ছিলেন। উল্লেখ্য,বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবির সদস্যপদ লাভ করে। বৃহস্পতিবার এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।