• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আওয়ামী লীগের জামায়াত বরণ!

pabna-20131213110954পাবনা: জামায়াত-শিবিরের ৭০ কর্মীকে মিষ্টিমুখ করিয়ে ও ফুল দিয়ে বরণ করে নিয়েছেন পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। শুক্রবার রাতে মুলাডুলির বাঘহাচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগ দেন। এ সময় ওয়ার্ড নেতাসহ বিএনপির তৃণমূলের কিছু কর্মীও আওয়ামী লীগে যোগ দেন। তবে স্থানীয় জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি শাহীন হোসাইন বলেছেন, “যারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তারা জামায়াতের সক্রিয় কোনো নেতা-কর্মী নন। এ ছাড়া জামায়াতের নেতা-কর্মী কোনো দিনই আওয়ামী লীগে যোগ দেবেন না।”

মুলাডুলি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান জানান, জামায়াত-শিবিরের এসব সদস্য ওই এলাকায় সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেন। তাদের আওয়ামী লীগে যোগ দেয়া জন্য তারা উদ্যোগ নেন। স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে পরামর্শ করে তাদের আওয়ামী লীগের যোগদান করানো হয়।

মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, জামায়াত-শিবিরের ৭০ ও বিএনপির তৃণমূল পর্যায়ের বেশ কিছু কর্মী আওয়ামী লীগে যোগ দেয়ার আগে তাদের প্রত্যেকের ছবি ও ঠিকানা সংগ্রহ করা হয়। পরে তারা আওয়ামী লীগের সদস্য ফরম পূরণ করে দলে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ