• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজশাহীতে হিজবুত তাওহীদের ওপর শিবির কর্মীদের হামলা

Hamlaরাজশাহী: রাজশাহী মহানগরীর উপকণ্ঠ মিজানের মোড় এলাকায় মুখোশধারী ছাত্রশিবিরের কর্মীরা হিজবুত তাওহীদ কর্মীদের ওপর হামলা চালিয়েছে।

এ সময় শিবির কর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং হিজবুত তাওহীদের ব্যানার ও প্রজেক্টরে অগ্নিসংযোগ করে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মিজানের মোড় এলাকায় হিজবুত তাওহীদের কর্মীরা আলোকচিত্র প্রদর্শন করছিলেন। এসময় শিবিরের ১২ থেকে ১৪ জন কর্মী হিজবুত তাওহীদের কর্মীদের প্রদর্শনী বন্ধ করতে বলে।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে শিবির কর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং প্রজেক্টের ও ব্যানারে অগ্নিসংযোগ করে।

এ ব্যাপারে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবির কর্মীদের আটকের জন্য অভিযান শুরু করা হয়েছে। সূত্র: রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ