• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ৩০

Tormujকুষ্টিয়া: কুষ্টিয়ায় তরমুজ খেয়ে স্মৃতি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, একই পরিবারের আটজনসহ কমপক্ষে ৩০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার দুপুরে কুমারখালীর কালুয়াতে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে কালুয়া গ্রামের আসকর আলী কুমারখালী বাসস্ট্যান্ড থেকে তরমুজ কিনে বাড়িতে নিয়ে যান। এরপর ওই তরমুজ তার পরিবার ও প্রতিবেশীরা একসঙ্গে খায়।

এর কিছুক্ষণ পরই একে একে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আসকর আলীর মেয়ে স্মৃতি মারা যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার সালেক মাসুদ জানান, ধারণা করা হচ্ছে তরমুজে কোনো কেমিক্যাল দেওয়ার ফলে তার বিষক্রিয়ায় ওই শিশুর মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ