নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাষান্ড পিতা গলা টিপে হত্যা করেছে শিশু পুত্রকে। ঘটনাটি ঘটেছে শনিবার ৮টার সময় পৌর সভার গুন্ডির চর ডারার পার গ্রামে। ওই গ্রামের আফজাল দীর্ঘদিন থেকে স্ত্রীর সাথে দ্বন্দ্ব করে শ্বশুর বাড়ী থেকে নিজ সন্তান আলমঙ্গীর (৭)কে জোড় পুর্বক বাড়ীতে এনে গলা টিপে হত্যা করার পর ঘরের চৌকির নিচে গর্ত করে পুতে রাখার সময় বাড়ী অন্য লোকজন টের পেলে সে দ্রর্ত পালিয়ে যায়।
এঘটনা এলাকায় ছড়িয়ে পরলে হাজার হাজার লোক শিশুটিকে দেখার জন্য ভীড় জমায়। পরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ এঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।