• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তরমুজ বিক্রেতা গ্রেফতার

Followup-Logo2কুষ্টিয়া: জেলার কুমারখালীর কালুয়াতে তরমুজ খেয়ে স্মৃতি (৯) নামের এক শিশু কন্যার মৃত্যু ও প্রায় অর্ধ-শতাধিক অসুস্থ হওয়ার ঘটনায় তরমুজ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকার মহাখালী আইইডিসিআর থেকে ডা. ওয়ালিউর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের মেডিকেল টিম ইতোমধ্যে কুষ্টিয়ায় এসে অসুস্থদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। তারা সোমবার সকাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তিকৃত অসুস্থদের রক্ত ও মলমুত্র নমুনা সংগ্রহ করেন। পরে বিশেষজ্ঞ দল কুমারখালীর কালুয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
টিমের মেডিকেল টেকনোলজিষ্ট আব্দুর রউফ ও জসিম উদ্দিন আহমেদ জানান, তারা অসুস্থ ব্যাক্তিদের রক্ত ও মলমুত্র নমুনার সংগ্রহ করে ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন। এরপর জানা যাবে প্রকৃতপক্ষে তরমুজে কোন কেমিক্যাল বা বিষাক্ত উপাদান ছিল কিনা এবং তা মানব দেহের জন্য কতটুকু ক্ষতিকর। এদিকে রোববার তরমুজ খেয়ে শিশু মৃত্যু এবং একই পরিবারের ৮ জনসহ কমপক্ষে ৩৪ জন অসুস্থ হওয়ার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, তরমুজ খেয়ে এক শিশু মৃত্যু ও বেশ কয়েকজন অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ