• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রশাসনিক ভবন অবরোধ করেছে খনি শ্রমিকরা

Parbatipurপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পূর্ব ঘোষিত আল্টিমেটামের মধ্যে দাবি মেনে না নেওয়ায় পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষুব্ধ শ্রমিকরা বুধবার দুপুর ১২টা থেকে খনির প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছে।
জানা গেছে, গত রোববার দুপুরে সমাবেশের মাধ্যমে নতুন জনবল কাঠামো বাতিল করে পুরাতন জনবল কাঠামো পুনর্বহালের দাবি জানিয়ে আল্টিমেটাম ঘোষনা করে খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী। এ সময় তারা খনি কর্তৃপকে একটি স্মারকলিপিও প্রদান করে। এসময়ের মধ্যে দাবি মেনে না নেওয়ায় গতকাল দুপুর ১২টা থেকে খনির প্রশাসনিক ভবনের গেটে কয়েকশত শ্রমিক অবস্থান নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছে। এর ফলে খনি স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) আমিনুজ্জামান খনির প্রশাসনিক ভবনের ভিতরে ৩০/৩৫ জন কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ থাকার কথা স্বীকার করে মোবাইল ফোনে জানান-শ্রমিকদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। বর্তমানে তিনি ঢাকায় রয়েছেন। আজ বুধবার খনিতে এসে শ্রমিকদের সাথে আলোচনায় বসে তা বোঝানোর চেষ্টা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন জনবল কাঠামোতে শ্রমিকদের বাদ পড়ার কোন আশংকা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ