• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লোকসভায় আজ ১১৭ আসনে ভোট

lok shabaআন্তর্জাতিক ডেস্ক: ভারতে আজ বৃহস্পতিবার ৬ষ্ঠ পর্বে লোকসভা নির্বাচন। এ পর্বে সাত রাজ্যের ১১৭ আসনে নির্বাচন হবে। এ পর্বে
তামিলনাড়ুর ৩৯ আসনে, মহারাষ্ট্রের ১৯ আসনে, উত্তর প্রদেশের ১১, মধ্যপ্রদেশের ১০, বিহার ও ছত্তিশগড়ের প্রতিটিতে ৭, আসাম ও পশ্চিমবঙ্গের প্রতিটিতে ছয়টি আসনে, রাজস্থানে পাঁচটি , ঝারখন্ডে চারটি আসন, জম্মু ও কাশ্মির এবং পুদুচেরিতে একটি করে আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তামিলনাড়ুতে ৬১ হাজার ভোটকেন্দ্রে সাড়ে পাঁচ কোটি ভোটারের ভোট দান নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬টায়।
পুলিশ কর্মকর্তারা জানান, রাজ্যে এক লাখ ৪৭ হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবে। রাজ্যে ৫৫ জন নারীসহ ৮৪৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দ্বিতা করছেন।
২৪ এপ্রিলের নির্বাচনে উত্তর প্রদেশের মথুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে দেখা দিয়েছে। এ আসনে ১৬ লাখ ৫০ হাজার ভোটার অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা হেমা মালিনীসহ প্রতিদ্বন্দ্বী ১২ প্রাথীর ভাগ্য নির্ধারণ করবে।
ছত্তিশগড়ের সাতটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কংগ্রেস সহ-সভাপতি রাহুলগান্ধী দুর্গ আসনের বেমেতারায় বিকেলে এক জনসভায় ভাষণ দেবেন।
মধ্য প্রদেশের বিদিশা, দেওয়াস, ইন্দোর, ধার, উজ্জইন, রতলাম, মান্দসুর, খান্দোয়া, খারগুন ও বেতুল আসনে কাল নির্বাচন অনুষ্ঠিত হবে।
লোকসভায় বিরোধী দলীয় নেত্রী সুষমা স্বরাজ প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদিশা থেকে। এছাড়া সাবেক মন্ত্রী কান্তিলাল ভুরিয়া রাতলাম এবং রাজ্য কংগ্রেসের সভাপতি অরুণ যাদব খান্দোয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসামে ছয় আসনে ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৯৪ লাখের বেশি। পশ্চিমবঙ্গের ছয়টি আসনে ৮৩ লাখের বেশি ভোটার ৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ