• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

Songorso-1লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে নির্মানাধীন নার্সিং ইনিষ্টিটিউট’র বালু সরবরাহকে কেন্দ্র করে গত বুধবার রাতে  আওয়ামীলীগের বিদ্যামান দু’গ্রুপের সংঘর্ষে কবিদুল ইসলাম নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার শহীদ মিনার এলাকায় গতকাল বুধবার রাতে জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুমন ও সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মামুন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁেধ।
ওই সংঘর্ষে গোশালা নিউ কলোনী এলাকার আহাদ আলীর পুত্র ও ৯ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবিদুল ইসলামসহ উভয় গ্রুপের অন্তত ১০ জন গুরুত্বর আহত হয়। আহতদের আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা কবিদুল ইসলামের মৃত্যু ঘটে।
৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সম্পাদক আহিদুল ইসলাম কবিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গোটা শহর জুড়ে আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে উত্তোজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম মাহাফুজার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ