বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি চলন্ত লোকাল ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে যায় সে। এতে তার দু পাসহ গলা দ্বিখন্ডিত হয়ে যায়। ওই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও জামা। মুখে ছিল হালকা দাঁড়ি।
বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সিদ্দিক হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাটে পাঠানো হবে।