• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দালাল ও সাংবাদিক নিষিদ্ধ!

111সিসি নিউজ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের সঙ্গে সাংবাদিকদেরও অনুপ্রবেশ নিষিদ্ধ করেছে সেখানকার শিক্ষার্থীরা।
মেডিকেলের জরুরি বিভাগ, ওয়ার্ডসহ সব নোটিশ বোর্ডে ‘দালাল ও সাংবাদিক প্রবেশ নিষেধ’ শীর্ষক বিজ্ঞপ্তি সেঁটে তারা দালালদের সঙ্গে সাংবাদিকদের নিষিদ্ধ ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে ‘দালাল ও সাংবাদিক প্রবেশ নিষেধ’। সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে- ‘কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার শিকার হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না।’

এই বিজ্ঞপ্তি দেখে সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তির বিষয়ে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমিন কালাম বলেন, সাংবাদিকরা হাসপাতালে ঢুকতে পারবে না, এটা বলার কারো অধিকার নেই। অগণতান্ত্রিক ও উদ্দেশ্য প্রণোদিত তৎপরতা বন্ধ করা না হলে এবং হাসপাতালের দেয়াল থেকে অবিলম্বে বিজ্ঞপ্তি অপসারণ না করলে কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালের উপ-পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম ভূইয়া জানান, কে বা কারা এই বিজ্ঞপ্তি হাসপাতালের দেয়ালে সাঁটিয়েছে তা আমার জানা নেই। বিজ্ঞপ্তিটি আমিও দেখেছি, তবে এ রকম লেখা উচিত হয়নি। বিজ্ঞপ্তিটি অপসারণ করা হবে।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশেন (বিএমএ) ময়মনসিংহ শাখার সভাপতি ডা. এএফএম রফিকুল আলম জানান, অযৌক্তিক এই লেখা কেউই লিখতে পারেন না। সাংবাদিকদের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের যে কোনো বিশৃঙ্খলা বাধানো অপচেষ্টা হিসেবে কোনো চক্রান্তকারী মহল এটা করে থাকতে পারে। অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষের এসব বিজ্ঞপ্তি অপসারণ করা উচিত।

সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষানবীশ ডাক্তাররা বেশ কয়েকজন সাংবাদিককে পিটিয়ে আহত করে তাদের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়।

উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ