• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরের পাগলাপীরে ডাকাতের কবলে বীমা কর্মকর্তা

Cintai-1সিসি নিউজ: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের রংপুর জোনের ডিভিশনাল ইনচার্জ মনোজ কুমার গোস্বামী (৪০) ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।  বৃহস্পতিবার রাত ১১ টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাগলাপীরের সন্নিকটে মন্থণা নামক স্থানে ওই ডাকাতির ঘটনা ঘটে।

গুরুতর আহত বীমা কর্মকর্তা মনোজ কুমার গোস্বামী সৈয়দপুর শহরের দিনাজপুর রোড়ের ক্ষিতিশ চন্দ্র গোস্বামীর পুত্র।

সূত্র মতে, রংপুর অফিস থেকে মনোজ কুমার তার নিজস্ব বাজাজ মটরসাইকেল যোগে বাঁশবাড়ি এলাকার আর্টিষ্ট বাবলুকে সাথে নিয়ে সৈয়দপুরে ফিরছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে মহাসড়কের ওই স্থানে এলে ডাকাতেরা রশি দিয়ে তার গতিরোধ করে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় আটিষ্ট বাবলু ডাকাতের হাত থেকে দৌড়ে পালিয়ে গিয়ে ঘটনাটি সৈয়দপুরে পরিচিত জনদের কাছে জানিয়ে দেয়। পরে মোবাইল ফোনে ডাকাতির খবর রংপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দল কাদের জিলানীকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে একদল পুলিশ পাঠিয়ে দেয়। পুলিশ সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় বীমা কর্মকর্তা মনোজকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে তার (মনোজ) মাথায় ও হাতে বেশ কয়েকটি জখম রয়েছে।

তবে ডাকাতরা বীমা কর্মকর্তার সিটি ১০০ বাজাজ গাড়ীটি ও পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে সটকে পরে।

ঘটনার পরপরেই হাইওয়ে তারাগঞ্জ থানার ওসি জানে আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ডাকাতির ঘটনা জানেন না বলে জানিয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ