• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাওবাদীদের মাইন বিস্ফোরণে ভারতে মৃত্যু ৬

landmine_22378আন্তর্জাতিক ডেস্ক: ষষ্ঠ দফার ভোটপর্ব শেষে বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় মাওবাদীদের পেতে রাখা মাইন বিস্ফোরণে মৃত্যু হল ছজনের। নিহতদের মধ্যে দুজন ভোটকর্মী এবং বাকিরা ঝাড়খণ্ড পুলিশের কর্মী। পুলিশ সূত্রে খবর, বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় আসনার জঙ্গল হয়ে দুমকার দিকে যাচ্ছিল ভোট কর্মীদের একটি গাড়ি।
গাড়িতে ভোটকর্মীরা ছাড়াও ছিলেন ঝাড়খণ্ড পুলিশের কর্মীর। ওই গাড়ির পিছনেই ছিল কেন্দ্রীয় বাহিনীর নজরদারি দলের ভ্যান। সারসাকুল জঙ্গলের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে ভোটকর্মীদের গাড়িটি উড়িয়ে দেয় মাওবাদীরা। গাড়ি ঘিরে গুলি চালাতে শুরু করে তারা। এর পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা গাড়ি থেকে নেমে পাল্টা গুলি চালাতে শুরু করেন। দুপক্ষের মধ্যে প্রায় চল্লিশ মিনিট গুলির লড়াই চলে। গুলিতে ভোটকর্মী এবং জওয়ানসহ আহত হয়েছেন এগারোজন। তাঁদের প্রথমে নিয়ে যাওয়া হয় দুমকায়। সেখান থেকে কপ্টারে চাপিয়ে চিকিত্‍সার জন্য নিয়ে যাওয়া হয়েছে রাঁচিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ