• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে ৭৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ECরংপুর: ৬ষ্ঠ দফার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রংপুরের চার উপজেলায় চেয়ারম্যান পদে ৩৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রংপুরের চারটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হলো পীরগাছা, কাউনিয়া, গঙ্গাচড়া ও রংপুর সদর।

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির একাধিক নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল থেকে জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রংপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

গঙ্গাচড়ায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং কাউনিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পীরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে আগামি ২৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ