• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেএসসির বৃত্তির ফল প্রকাশ

examসিসি নিউজ: গত নভেম্বরে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তির ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। বৃহস্পতিবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। জেএসসির পরীক্ষার ফলের ভিত্তিতে সম্প্রতি অনুমোদিত বৃত্তির নীতিমালার আলোকে মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তির তালিকা প্রণয়ন ও প্রকাশ করা হয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (educationboard.gov.bd)-এ ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃত্তির ফল স্ব-স্ব স্কুলগুলোর নিজস্ব ই-মেইলে বোর্ড থেকে জানিয়ে দেয়া হয়েছে। বোর্ডওয়ারী সহস্রাধিক শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে বলে জানা গেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দশম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের, মেধা কোটায় বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা এবং শিক্ষা উপকরণ ক্রয় বাবদ প্রতি বছর ৩৭৫ টাকা পাবে। সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা ২০০ টাকা হারে প্রতি মাসে বৃত্তি পাবে এবং শিক্ষা উপকরণ ক্রয় বাবদ প্রতি বছর ২২৫ টাকা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ