• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বউ সেজে ছাত্রীর আত্মহত্যা

Attohottaগাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলায় বিয়ের সাজে সেজে সাহারা খাতুন ইমা (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে জেলা সদরের ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের জনৈক মোহাম্মদ আলীর মেয়ে ইমা ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান শ্রেণীর ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের কোন এক সময়ে লাল শাড়ি ও কপালে টিপ দিয়ে বিয়ের সাজে সেজে ইমা পরিবারের সদস্যদের অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এরপর দুপুর ১২টার দিকে তাকে ঘরের ভেতর ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয় হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ