• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লক্ষ্মীপুরে অপহৃত যুবদল নেতার লাশ উদ্ধার

lashলক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মো. সামছুল ইসলাম সোলায়মান (৩৫) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বসুরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সোলায়মানের স্ত্রী সালমা ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের চিকিৎসক মিজানের চেম্বার থেকে চিকিৎসা শেষে ফিরছিলেন তারা। রিকশাযোগে যাওয়ার সময় জয়নাল মার্কেট এলাকায় পৌঁছালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আট-নয়জনের সাদা পোশাকধারী লোক সোলায়মানকে মারধর করে অস্ত্রের মুখে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।

এরপর উত্তরা র‌্যাব-১ ও পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে যোগাযোগ করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে উত্তরা থানায় একটি জিডি করেন সালমা ইসলাম।

নিহত সোলায়মান জেলা যুবদলের যুগ্ম সম্পাদক। তিনি উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ