• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে ব্যবসা প্রতিষ্ঠা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধণ

Human Chain Picture, Nilphamariডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মালিকানা দ্বন্ধের কারণে বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠান বিরোধ মিটিয়ে খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। শনিবার দুপুরে ডোমার স্টেশন সংলগ্ন বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশের আয়োজন করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
মানববন্ধন সমাবেশে ক্ষতিগ্রস্থরা অভিযোগ করেন, আমরা ১৬জন ব্যবসায়ী প্রয়াত তমিজ উদ্দিনের কাছ থেকে দোকান ঘরগুলো নিয়ে ব্যবসা করে আসছি কিন্তু ২০০৩ সালে ঘরের মালিকানা দাবিদার নিয়ে তমিজ উদ্দিনের দুই স্ত্রীর ছেলেদের মধ্যে দ্বন্ধ তৈরি হয়। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গড়ালেও এখনও তা বিচারাধীন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মকদুমুল হক চানু বলেন, গত ১১এপ্রিল হঠাৎ করে আমাদের না জানিয়ে তমিজ উদ্দিনের বড় স্ত্রীর পক্ষের ছেলে তরিকুল ইসলাম গংরা রাতের আঁধারে দোকান ঘরগুলোয় তালা লাগিয়ে বন্ধ করে দেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় ৫০পরিবারের শতাধিক মানুষ মানবেতর জীবন যাপন করছে।
অপর ব্যবসায়ী বাবলুর রহমান জানান, আদালতে মামলা চললেও দোকান ঘর বন্ধ রাখার কোন নির্দেশনা দেয়নি আদালত কিন্তু জোড় করে তালা ঝুলিয়ে দেওয়ায় আমরা বিপাকে পড়েছি। তিনি অভিযোগ করেন, গোটা বাজার বন্ধ রেখে সেখানে মহিলাদের বসবাসের জায়গা করে দেয়া হয়েছে। সেখানে গেলে আমাদের হয়রানী এমনকি নারী নির্যাাতনের মামলা দিয়ে দেখে নেওয়ার হুমকী দেয়া হয়েছে।
বক্তারা উল্লেখ করে পারিবারিক ভাবে বিরোধ না মেটানোয় মালিকানা দ্বন্ধের খেসারত আমাদের সাধারণ ব্যবসায়ীদের দিতে হচ্ছে। ১৬জন ব্যবসায়ীর অন্তত ১০কোটি টাকার মালামাল পড়ে রয়েছে   দোকান ঘরগুলোতে। অবিলম্বে মালিকানা দ্বন্ধের বিরোধ মিটিয়ে দোকান ঘরগুলো খুলে দেওয়ার আহবান জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। মানবন্ধনে বন্ধ থাকা ১৬জন ব্যবসায়ী ছাড়াও কর্মচারী এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ