দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী বিজিবি পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য, একটি মইক্রোবাসসহ ৪ জন আটক করেছে। শনিবার বিদাগত রাতে ফুলবাড়ী ও বিরামপুর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব মালঅমাল চোরাকারবারীদের আটক করে বিজিবির সদস্যরা।
ফুলবাড়ী বিজিবি জানায়, শনিবার বিদাগত রাতে ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড় এবং বিরামপুর উপজেলার বেগমমোড়, মন্ডব, উত্তর দাউদপুর মাঠ ও মির্জাপুর নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪ চোরাকারবারীসহ ৩৬৫ বোতল ফেন্সিডিল, ৬টি ভারতীয় আইপিএস এবং ১টি মাইক্রোবাস আটক করে। এসব মালামালের মুল্য প্রায় ২২ লাখ ৯৬ হাজার টাকা।
আটক আসামীরা হলো বিরামপুর উপজেলার খেয়ার মাহমুদপুর গ্রামের আফজানের ছেলে মোঃ নূর নবী (২৫), একই এলাকার ছাদেক মুন্সীর ছেলে মোঃ আব্দুল হালিম, রংপুর জেলার কোতয়ালী খানার কামাড়পাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ মিঠু ((২৯) ও একই এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩০)।
আটক আসামীদেরকে ফুলবাড়ী ও বিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটক মাদকদ্রব্য ৪০ বিজিবির ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং অন্যান্য মালামাল সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।