• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজেপি নেত্রীকে ২৪ জনের গণধর্ষণ

Crimeঢাকা: বিজেপি’র হয়ে কাজ করার অপরাধে গণধর্ষণের শিকার ঝাড়খণ্ডের বিজেপি নেত্রী৷ সোমবার রাতে প্রায় ২৪ জন মিলে গণধর্ষণ করে তাঁকে৷

রাজ্য পুলিশ সূত্রে খবর, সশস্ত্র দুষ্কৃতীরা উগ্রবাদী সংগঠন জেএলটির সদস্য বলে জোর করে ওই নেত্রীর বাড়িতে ঢোকে৷ তারপর তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ শুধু তাই নয়, ওই নেত্রীর ১৩ বছরের নাবালিকা মেয়ের সঙ্গেও দুষ্কৃতীরা অশালীন আচরণ করে বলে জানা গিয়েছে৷ মঙ্গলবার এই ঘটনা জানাজানি হতেই আলোড়িত রাজ্য রাজনীতি৷

ওই নারীর অভিযোগ, বিজেপি’র হয়ে কাজ করার অপরাধেই ধর্ষণ করা হয় তাঁকে৷ মুসলিম সম্প্রদায়ের বছর ৩০-এর ওই নেত্রী বিজেপি’র সংখ্যালঘু শাখার সদস্য৷ মুসলিম ভোট ইভিএম বন্দী করার জন্য দিনরাত কাজ করছিলেন তিনি৷ এদিন তাঁর অভিযোগে এই বিজেপি নেত্রী বলেন, ‘দুষ্কৃতীরা তাঁর বাড়িতে ঢুকে তাঁর স্বামীর হাত বেঁধে দেয়৷ মারধর করা হয় তাঁর ১৩ বছরের মেয়েকেও৷ তার পর স্বামীর সামনেই গণধর্ষণ করা হয় তাঁকে৷’ ভোটের আগে এই ঘটনা রাজনৈতিক মহলে রীতিমতো সাড়া ফেলেছে৷ ঝাড়খণ্ড পুলিশের এক আধিকারিক অনুরাগ গুপ্তা বলেন, ‘বিভিন্ন সম্ভাবনা মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে৷ তবে এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা এখনই বলা সম্ভব নয়৷’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ