• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরামপুরে বিজিবি ও বিএসএফ’র প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

BGB 28.04.2014বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর সীমান্তের চৌঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ) এর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিএসএফ ৩-১ ব্যবধানে বিজয়ী হয়।
বিজিবি ৪০ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ জানান, দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ি সীমান্তে রয়েছে বিজিবি’র ৪০ ব্যাটালিয়ন এবং সীমান্তের অপর প্রান্তে রয়েছে ভারতের বিএসএফ এর ৯৬ ব্যাটালিয়ন। দুই দেশের দুই ব্যাটালিয়নের সম্প্রীতির অংশ হিসেবে এই ভলিবল খেলার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ জাহিদুর রশীদ, উপ-পরিচালক হারুন-আর রশীদ বিএসএফ ৯৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কমান্ডেন্ট রাজন সুধী অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
চাল বোঝায় ট্রাক আটক
দিনাজপুরের বিরামপুর বিজুল বাজারে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ চাল বোঝায় ট্রাক আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার ভোরে ৫টায় বিজুল বাজার থেকে বিজিবি বিরামপুর বিওপি ক্যাম্পের সদস্যরা চাল বোঝায় ট্রাক  ট্রাক (যার নং-ঢাকা-মেট্রো-ট-১১-৩৮৮৯) আটক করতে সম হয়। এ সময় উক্ত ট্রাক থেকে ৩০০বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
বিরামপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলাম জানান, হাবিলদার আবুবক্কর এর নেতৃত্বে বিজিবির টহল দল  গোপন সংবাদের ভিত্তিতে বিজুল বাজারে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ চাল বোঝায় ট্রাক আটক করেন।
৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকসহ চোরাচালান রোধে সীমান্তের অতন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালনের সর্বদা সচেষ্ঠ আছে।
শিবিরের বিােভ মিছিল
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতীরা শহর শাখার সেক্রেটারী আমিনুর রহমানকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে দিনাজপুর জেলা শিবিরের উদ্যোগে গতকাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা দক্ষিণ শিবিরের সভাপতি ছাত্রনেতা আব্দুল হালিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মীর শহীদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মকছেদ আলী, পৌর সেক্রেটারী সাখাওয়াত হোসেন, জেলা দক্ষিণ শিবিরের সাবেক সভাপতি এনামুল হক, জেলা অর্থ সম্পাদক আশরাফুল হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিরামপুর থানা সভাপতি ইমরান হোসেন, পৌর সাথী শাখার সভাপতি খন্দকার ইমরান, বিজুল কামিল মাদরাসা থানা শাখার সেক্রেটারী গালিবুর রশীদ ও থানা বায়তুলমাল সেক্রেটারী মেহেদী হাসান প্রমূখ। বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব মোড় থেকে কৃষিব্যাংক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ