• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বকাপে থাকছেন না যে তারকারা

star-d_22932_0

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে থাকছেন না যে তারকারা: স্লাতান ইব্রাহিমোভিচ: সুইডেন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে পারেনি৷ তাই ব্রাজিলে থাকছেন না ইউরোপীয় ফুটবলের অন্যতম বড় তারকা ইব্রাহিমোভিচ৷ বর্তমানে ফ্রান্সের পিএসজি ক্লাবের হয়ে খেলা ইব্রাহিমোভিচের সুইডেন বিশ্বকাপের বাছাই পর্বের প্লে-অফে ক্রিস্টিয়ানো রোনাদোর পর্তুগালের কাছে হেরে যায়৷ অবশ্য ফলাফল উল্টো হলে রোনালদোহীন বিশ্বকাপ দেখতে হতো ফুটবলপ্রেমীদের!

গ্যারেথ বেল: চলতি মৌসুম শুরুর আগে বেলকে যখন সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে কিনে নিয়েছিল রিয়াল মাদ্রিদ, তখন সবাই চমকে গিয়েছিল৷ অনেকের মনে প্রশ্ন জেগেছিল, কে এই বেল? অবশ্য মরসুম শেষ হওয়ার আগে তাঁদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন বেল৷ কদিন আগে দুর্দান্ত এক গোল করে গ্যারেথ ‘বোল্ট’ নামেই খ্যাতি পেয়ে গেছেন৷ তবে বেলের দেশ ওয়েলশ বিশ্বকাপে উঠতে না পারায় তাঁকেও এবার দেখা যাবে না ব্রাজিলে৷

রবার্ট লেভান্ডোভস্কি: গত মৌসুমে ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করে সমর্থকদের নজর কেড়েছিলেন লেভান্ডোভস্কি৷ ডর্টমুন্ডের এই ফুটবলারের দেশ পোল্যান্ড বিশ্বকাপে নেই৷ তাই চলতি মৌসুম শেষে বায়ার্নে চলে যাওয়ার অপেক্ষায় থাকা লেভান্ডোভস্কিকে ছাড়াই চলবে বিশ্বকাপ৷

ডেভিড আলাবা: বায়ার্ন মিউনিখের সাফল্যের অংশীদার আলাবা অস্ট্রিয়ার নাগরিক৷ ১৯৯৮ সালের পর আর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে পারেনি তাঁর দেশ৷

পেত্র চেশ: চেলসির হয়ে ২০১২ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা গোলরক্ষক পেত্র চেশ চেক প্রজাতন্ত্রের হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ খেলেছিলেন৷ কিন্তু এবার তাঁর দেশ চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়েছে৷

পিয়ের-এমরিক ওবামেইয়াং: ডর্টমুন্ডের হয়ে এ বছর চমক দেখানো আফ্রিকার গ্যাবনের ফুটবলার ওবামেইয়াং থাকছেন না ব্রাজিল বিশ্বকাপে৷ ছবিতে ডর্টমুন্ডের জার্সি গায়ে ওবামেইয়াংকে দেখা যাচ্ছে৷

ক্রিস্টিয়ান ইরিকসেন: ২২ বছর বয়সি ডেনিশ এই মিডফিল্ডার ২০১২-১৩ মৌসুমে আয়াক্সের হয়ে দারুণ খেলা দেখিয়েছিলেন৷ ঐ সময় মিডফিল্ডার হিসেবে তিনি সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছিলেন৷ এ ব্যাপারে তিনি ইউরোপের বাঘা বাঘা সব ফুটবলারকে পেছনে ফেলেছিলেন৷

ব্রানিস্লাভ ইভানোভিচ: চেলসির এই ডিফেন্ডারকে এবার ঘরে বসেই বিশ্বকাপ দেখতে হবে৷ কারণ তাঁর দেশ সার্বিয়া বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে ক্রোয়েশিয়ার বাধা পেরোতে পারেনি৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ