• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে রেলব্রীজের রডভেঙ্গে শ্রমিকের মৃত্যু, আহত ৮

Deathদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নির্মানাধীন রেলসেতুর শাটারিং ভেঙ্গে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত ও অপর ৮ শ্রমিক আহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মাসুদ রানা (৩২)। নিহত মাসুদ রানা জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামের নূর ইসলামে ছেলে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের অধীনে দিনাজপুর শহরের পশ্চিম পাশে অবস্থিত নির্মাণাধীন কাঞ্চন রেলব্রীজে ২০-২৫ শ্রমিক অবস্থান করছিল। এ সময় হঠাৎ ব্রীজের শাটারিং ভেঙ্গে শ্রমিকদের উপর পড়ে গেলে ঘটনাস্থলেই মাসুদ রানা নিহত ও মাহবুব, সাইদুল ইসলামসহ ৮ শ্রমিক গুরুতর আহত হয়। আহত শ্রমিকদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
অভিজ্ঞ জানিয়েছেন, ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন রেলব্রীজ নির্মানে নিম্নমানের রড সিমেন্ট ও অদ কারিগর দিয়ে ব্রীজ তৈরী করায় এই দূর্ঘটনা ঘটেছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন কাঞ্চন রেল ব্রীজের শাটারিং ভেঙ্গে শ্রমিক নিহতের সংবাদ নিশ্চিত করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ