• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গরুর গোবর থেকে তৈরি সুপারবাগ!

Cow

প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের একদল গবেষক জানিয়েছেন, গরুর গোবরে উচ্চ মাত্রার এমন সব জিন রয়েছে, যা অ্যান্টিবায়োটিক প্রতিরোধে অত্যন্ত কার্যকর৷ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বিষয়টি উপস্থাপন করেন৷
সুপারবাগ হচ্ছে এমন এক ব্যাক্টেরিয়া যার বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করে না৷ ই-কোলি ব্যাক্টেরিয়ার সাথে যুক্ত এই সুপারবাগ প্রাথমিক অবস্থায় প্রস্রাবের রাস্তা অথবা শ্বাসনালীতে ক্ষত সৃষ্টি করে৷ বিজ্ঞানীদের ধারণা, সুপারবাগ অন্যান্য গুরুতর ব্যাধির জীবাণুর সাথে যুক্ত হলে ওই রোগগুলোতে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না৷

গোবর সাধারণত ফসলের জমিতে সার হিসেবেই আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়৷ জ্বালানি হিসেবেও গ্রামে গ্রামে এর ব্যবহার প্রচলন রয়েছে৷ গবেষকরা বলছেন, যে জিনগুলো তাঁরা পেয়েছেন সেগুলো গরুর অন্ত্রের ব্যাকটিরিয়ার৷ কেনাটিকাট রাজ্যের একটি গরুর খামার থেকে গোবর সংগ্রহ করা হয়েছে৷

গোবর থেকে ৮০টি স্বতন্ত্র অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন পেয়েছেন তাঁরা, যাদের তিনভাগই নতুন৷ পেনিসিলিন এবং টেট্রাসাইক্লিনের মতো সুপরিচিত অ্যান্টিবায়োটিক প্রতিরোধে কাজ করে এগুলো৷

ইয়েল বিশ্ববিদ্যালয়ের অনুজীববিদ এবং এই গবেষণার প্রধান জো হ্যান্ডেলসম্যান এ কথা জানিয়ে বলেন, ‘‘এত বিপুল সংখ্যক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন পেয়ে আমরা বিস্মিত৷ কারণ মাত্র চারটি গরুর পাঁচ ধরনের গোবরের নমুনা থেকে এই জীনগুলো খুঁজে পেয়েছেন তাঁরা৷”

বলা বাহুল্য, মার্কিন এই গবেষকদের পরবর্তী গবেষণা হবে এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীনগুলো মানবদেহে প্রবেশ করানো এবং তার প্রতিক্রিয়া দেখা৷সূত্র: ডিডব্লিউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ