• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সবগুলো লাশের মাথায় আঘাত, হাত-পা বাঁধা

75214_1
সিসি ডেস্ক: নারায়ণগঞ্জে অপহরণের পর খুন হওয়া কাউন্সিলর নজরুলসহ সাতজনেরই আঘাত করে মেরে ফেলা হয়েছে। তাদের শরীরে আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী জানান, ময়না তদন্তে লাশগুলো দেখে মনে হয়েছে প্রথমে মাথায় আঘাত করে পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। প্রতিটি লাশের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটা শক্ত লাঠি বা লোহার বস্তুর আঘাত। প্রত্যেককে একই ধরনের আঘাত করে হত্যা করা হয়েছে। প্রতিটি লাশের হাত-পা শক্ত রশি দিয়ে মজবুত করে বাঁধা ছিল। গলায় রশি প্যাচানোর চিহ্ন রয়েছে। প্রতিটি লাশের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

সিভিল সার্জন বলেন, লাশগুলোর অবস্থা দেখে মনে হয়েছে উদ্ধারের আগে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের হত্যা করা হয়েছে। একটি লাশের মাথায় পলিথিন জড়ানো ছিল।

এদিকে, নারায়ণগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মইনুর রহমান জানান, নিরাপত্তার দিক বিবেচনা করে আজও কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এর বিকল্প হিসেবে ডেমরা সড়ক ব্যবহার করে যানবাহন চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহাসড়কের সাইনবোর্ডের আগে ও কাঁচপুরের আগে ব্যাপক যানজট সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক পথচারীকে পায়ে হেঁটে গন্থব্যে যেতে দেখা গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েনের পর মহাসড়কে তাদের টহল দিতে দেখা গেছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন বা কোনো হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের দ্বিতীয় জানাজা বৃহস্পতিবার সকাল ১১টায় সম্পন্ন হয়েছে। একই সাথে নজরুলের বন্ধু তাজুল ইসলামের জানাজা হয়। জানাজা শেষে সিদ্ধিরগঞ্জের নিজবাড়িতে পারিবারিক কবরস্থানে নজরুলকে দাফন করা হয়েছে।

রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ