লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জও আদিতমারী উপজেলায় বৃহস্পতিবার শিলা বৃষ্টির সময় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্ন স্থানে এ ব্রজপাতে অন্তত ১৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দনি ধুবনী গ্রামের জাবেদ আলী’র পুত্র লুৎফর হোসেন(২৬), সানিয়াজান ইউনিয়নের সাধুর বাজার এলাকার ইদ্রিস আলী’র পুত্র জয়নুল আবেদীন(৩০) ও নাওদাবাস এলাকার বিধান চন্দ্র’র পুত্র বিষনু(৪০) চন্দ্রের সকালে শিলা বৃষ্টি সময় ব্রজ পাতে মৃত্যু ঘটে। একই সময় ব্রজপাতে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকায় বিশেস্বর বর্ম্মনের পুত্র অশিনী কুমারেরও(৫৫) মৃত্যু ঘটে। শিলা বৃষ্টির সময় ব্রজপাতে জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির্) আসলাম ইকবাল এ মৃত্যুর বিষয় গুলো নিশ্চিত করেছেন।