• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত, গাছ চাপায় আহত দুই

Nilphamari Photoনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওপড় দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে অনেক গাছপালা। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে মাত্র কয়েক মিনিট স্থায়ী এ ঝড়ে ভুট্টা ও মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় গাছ চাপা দুই জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চাঁদখানা, নিতাই, পুটিমারী, মাগুরা ও রণচন্ডী ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপড় দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে এসব এলাকার শতাদিক কাঁচা ঘর পড়ে যায়। এসময় সদর উপজেলার কামা পাড়ায় আব্দুল হাফেজ ব্যাপারির পুত্র বাক্কু মিয়ার (৫০) ঘরের উপরে গাছ ভেঙ্গে পড়ে চুরমার হয়। এসময় দুইজন আহত হয়। তবে তাৎক্ষনিক আহতদের নাম পাওয়া যায়নি।
চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান আ্ইয়ুব আলী জানান, তার ইউনিয়নে ২০টির মতো কাঁচা ঘরবাড়ী ঝড়ে উড়ে গেছে।
মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার হোসেন দুলাল জানান, তার ইউনিয়নে কলা বাগান, ভুট্টা ও মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ