• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে বেনফিকা

Footballখেলাধুলা ডেস্ক: উয়েফা ইউরোপা লিগের ফাইনালে উঠেছে বেনফিকা। এ যাত্রায় তারা ধরাশায়ী করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে। বৃহস্পতিবার সেমিফাইনাল দ্বিতীয় লেগে ১০জন নিয়েও বেনফিকা গোলশূন্য ড্র করে জুভেন্টাসের সঙ্গে। কিন্তু প্রথম লেগে ২-১ গোলে জয় পাওয়ায় ফাইনাল নিশ্চিত হয় পর্তুগিজ ক্লাব বেনফিকার।

ঘরের মাঠে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে জুভেন্টাস। কিন্তু বেনফিকার রক্ষণ দূর্গ কিছুতেই অতিক্রম করতে পারেনি তারা। পারেনি বেনফিকার গোলরক্ষককে বোকা বানাতে।

ম্যাচের ৬৭ মিনিটে বেনফিকার এনজো পেরেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু বাদবাকি সময়ে বেনফিকার ১০ জনের দল হওয়ার দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে কোনো গোল দিতে পারেনি তুরিনের ওল্ড লেডিরা।

শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ। কিন্তু প্রথম লেগে এগিয়ে থাকার সুবাদে ফাইনালের টিকিট পায় বেনিফকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ