• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রকাশ্যে স্তন্যপান করিয়ে মায়েদের প্রতিবাদ

Interআন্তর্জাতিক ডেস্ক: দোকানের সামনে হঠাৎ একগুচ্ছ মায়ের ভিড়৷ সকলেই কোলে রয়েছে একটি করে দুধের শিশু৷ হঠাৎই দোকানের সামনে দাঁড়িয়ে শিশুকে স্তনপান করাতে শুরু করলেন তারা৷ আবাক হলেও এমনই ঘটনা ঘটিয়েছেন ইংল্যান্ডের নাটিংহাম শহরের ৭০ জল মহিলা, আর এটা ছিল তাদের প্রতিবাদের মাধ্যম৷
কিছুদিন আগে ভিওলেত্তা কোমর নামের এক মহিলা সিটি সেন্টরের একটি দোকানের ভেতর শিশুকে স্তনপান করাচ্ছিলেন৷ তখন ওই দেকানের একটি আধিকারিক তাকে দোকান থেকে বের করে দেন, তাকে বলা হয় তাদের দোকানে এমন নিয়ম নেই৷ সেই সময় দোকানে উপস্থিত অন্যান্য ক্রেতারাও দোকান কর্তৃপক্ষের এমন ব্যবহারে বেশ ক্ষুদ্ধ হন৷ সেই সময় ভিওলেত্তাকে নিয়ে তারা সেই দোকান থেকে বেড়িয়ে যান৷ ঘটনার ঠিক দুমাস বাদে তারা সকলে একজোট হয়ে সেই দোকানের সামনে দাঁড়িয়েই তাদের এই প্রতিবাদ শুরু করেন৷
সংবিধানের ইকুয়ালিটি অ্যাক্ট, ২০১০ অনুযায়ী সব মায়েদেরই অধিকার তারা যে কোনো সার্বজনিক এলাকায় তার শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন৷ কিন্তু বিরোধরত এই সব মহিলাই এর আগেও বেশ কেয়ক জায়গায় তাদের এই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন৷ তাই তারা তাদের প্রতিবাদ সিটি সেন্টারের এই দোকানের সামনে থেকেই শুরু করেন৷
বিরোধ প্রদর্শনের ১৫ মিনিটের মধ্যেই ওই দোকানের তরফ থেকে ক্ষমা চাওয়া হয়, এরপরই পরিবেশ খানিকটা শান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ