• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মায়ের পরকীয়ার বলি ছেলে

Mader-Logoসিসি ডেস্ক: মায়ের পরকীয়ার বলি হয়েছে কলেজ পড়ুয়া ছেলে পনির হোসেন বাবু। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বেজহার গ্রামে।
তড়িঘড়ি করে নিহতের লাশ দাফনের চেষ্টাকালে বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।
নিহত বাবু বরিশাল ইনফ্রা পলিটেকনিক্যাল কলেজের দ্বাদশ শ্রেনীতে অধ্যায়নরত ছিলো।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের প্রবাসী জালাল সিকদারের স্ত্রী পারভীন বেগমের সাথে একই গ্রামের মৃত আলী হোসেন সিকদারের পুত্র শাহিন সিকদারের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বুধবার রাতে তাদের অবৈধ সম্পর্ক দেখে ফেলে কলেজ পড়ুয়া ছাত্র পনির হোসেন বাবু। বিষয়টি ধামাচাঁপা দেয়ার জন্য শাহিন ও পারভীন পরিকল্পিত ভাবে পনিরকে হত্যা করে এলাকায় অপপ্রচার রটিয়ে দেয়।
নিহত পনিরের মা পারভীন বেগম জানান, তার ছেলে পনির হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে গৌরনদী হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
হৃদরোগের কথা অস্বীকার করে গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ দেওয়ান আব্দুস সালাম জানান, বিষপান করা পনিরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। এসময় তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য বরিশাল শেবাচিম হাসপাতলে প্রেরণ করা হয়। হাসপাতালের রেজিষ্টার বইতে বিষপানের এন্টি করা হয়েছে।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, স্থানীয়দের কাছে তিনি জানতে পারেন কলেজ ছাত্র পনির হোসেন বাবুকে হত্যা করে মুখে বিষঢেলে দেয়া হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে থানার এস.আই মোঃ আলাউদ্দিনকে ঘটনাস্থলে পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
এসআই আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে তড়িঘড়ি করে নিহতের লাশ দাফনের প্রাক্কালে লাশটি উদ্ধার করেন। পরে তিনি স্থানীয়দের কাছে পরকীয়ার বিষয়টি জানতে পারেন।
অপরদিকে বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য পরকীয়া প্রেমিক শাহিন সিকদার ও তার লোকজনে মোটা অংকের টাকার মিশন নিয়ে মাঠে নেমেছেন বলে অভিযোগ উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ