• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেসবুকের প্রতারক প্রেমিক পিয়াস দাসের কান্ড

75314_1সিসি নিউজ: ফেসবুকে পরিচয়। পরিচয় থেকে প্রণয়। এরপর আপত্তিকর ছবি তুলে তা ফেসবুকে আপলোড করার ভয় দেখিয়ে টাকা আদায় করত সে।
দীর্ঘদিন ধরে পিয়াস দাস (২৫) নামের এ ‘ফেসবুক প্রেমিক’ চট্টগ্রাম নগরীর বিভিন্ন মেয়েদের সাথে প্রতারণা করে আসছিল। অবশেষে নগর গোয়েন্দা পুলিশের ফাদেঁ আটকা পড়েছে এ প্রতারক। বুধবার লোহাগাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তার বলেন, “পিয়াস দাস একজন প্রতারক। বিভিন্ন মেয়ের সাথে প্রথমে প্রেমের অভিনয় করে সে। পরে আপত্তিকর ছবি তুলে তা ফেসবুকে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করে।”
পুলিশ জানায়, নগরীর এক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে তার বিভিন্ন ছবি তোলে পিয়াস। পরে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়া ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা চায় প্রতারক পিয়াস। মেয়েটির কাছ থেকে কিছু টাকাও আদায় করে সে। তবে চাহিদা মতো টাকা না দেওয়ায় মেয়েটির আপত্তিকর কিছু ছবিও ফেসবুকে আপলোড করে সে। এভাবে দীর্ঘদিন ধরে ফেসবুকের সহায়তায় বিভিন্ন মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে প্রতারণা করে আসছিল সে। প্রতারক পিয়াস দাসের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ