• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

Accidentকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশু রেজওয়ানা সিদ্দিকা তৃপ্তি (৭) রবিবার দুপুরে মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয় তাকে।
তৃপ্তি উত্তর বড়ভিটা গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে এবং স্থানীয় বিএমবি মেধা বিকাশ কিন্টার গার্ডেনের নার্সারী শাখার শিক্ষার্থী ছিলো। স্থানীয়রা জানান, রাস্তা পাড়াপারের সময় শনিবার দুপুর দেড়টার দিকে জলঢাকাগামী ট্রাক(ঢাকা মেট্রো ট-১৬১০৫৩) ধাক্কা দেয় শিশু তৃপ্তিকে।
তাৎক্ষনিকভাবে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ১২টার দিকে মারা যায় সে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটি আটক করলেও পালিয়ে যায় চালক। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ