নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ভাতিজি হত্যার দায়ে এক চাচার যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদেয় আরো ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মহম্মদ আলমগীর হাসান এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০০৯ সালের ৮ নভেম্বর পারিবারিক কলহের জের ধরে জেলার সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছোট ছেলে বাবুল হোসেনের মেয়ে রিমুকে (৯) ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রিমুর বাবা বাবুল হোসেন তার তিন ভাই ওয়ায়দুর রহমান ওরফে ওবায়দুর ইসলাম, হাসান আলী ও মতিয়ার রহমানকে আসামী করে নীলফামারী সদর থানায় মামলা দায়ের করে।
মামলা চলাকালিন দুই নম্বর আসামী হাসান আলী মৃত্যু বরণ করলে এবং অপর আসামী মতিয়ার রহমান নির্দোশ প্রমানিত হওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।