• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় ডলোচুন ব্যবহারে সচেতনতা বাড়াতে ভিডিও প্রদর্শন

Khansama news (video) 06.05.14খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় অম্লীয় মাটিতে ডলোচুন ব্যবহার করে ফসলের ফলন বৃদ্ধিতে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে আরডিআরএস বাংলাদেশ, ইএসডিএ এবং কর্ণেল বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তায় এফপিবিপি প্রকল্প’র উদ্যোগে হাট-বাজারে ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে।
গত সোমবার দিবাগত সন্ধ্যায় উপজেলার ভূল্লারহাটে ডলোচুন সম্পর্কিত ভিডিও চিত্র প্রদর্শন ও ডলোচুনের ব্যবহার বিষয় প্রশ্নোত্তর পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দিনাজপুর নশিপুর গম গবেষণা কেন্দ্র’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা বিজ্ঞানী ড. মো: বরুজ্জামান, বিশেষ অতিথি আরডিআরএস বাংলাদেশের এফপিবিপি প্রকল্প সমন্বয়কারী ছাদেকুল ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন এবং ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল ইসলাম। ভিডিও প্রদর্শন ও অনুষ্ঠান পরিচালনা করেন আরডিআরএস বাংলাদেশের এফপিবিপি প্রকল্প’র ম্যানেজার (ক্রপ) মামুনুর রশিদ ও ফিল্ড ট্রেইনার হুমায়ুন রশিদ চৌধুরী।
প্রশ্নোত্তর পর্বে কৃষক ফরহাদ হোসেন ও আকতার হোসেন সহ একাধিক জন ডলোচুন ব্যবহারের লাভালাভ বিষয় ড. বরুজ্জামানকে প্রশ্ন করলে তিনি তা ব্যাখ্যা বিশ্লেষণ করেন। ডলোচুন, ডলোচুন বা ডলোমাইট প্রতি শতকে ৪ কেজি করে ব্যবহারে গম, ভুট্টা, আলু, সরিষা, ডাল, মসলা ও সবজি জাতীয় ফসলের ফলন ১০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পায় বলেও তিনি জানান। এ সময় ভুল্লারহাট এলাকার প্রায় ৫শতাধিক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ