• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বড়াইগ্রামে স্কুলছাত্রী অপহরণ

Dorson-11সিসি নিউজ: নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস গ্রামে রাত্রী (১১) নামে এক স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে আজ মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেছে তার পরিবার  অপহৃত রাত্রী ওই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে এবং রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
থানা ও অপহৃতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে পূর্ণ কলস গ্রামের ইদ্রিস আলী ওরফে ডাগুর মেয়ে মুলাডুলি দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ইপি খাতুন (১৭) স্কুলে যাওয়ার জন্য রাত্রীকে ডেকে নিয়ে যায়। কিন্তু স্কুল ছুটির পর রাত্রী আর বাড়ি ফিরে আসেনি। পরে খোঁজ নিয়ে জানা যায় সে স্কুলে যায়নি বলে। দুদিন সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে ইপি পলাতক রয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার রাত্রীর বাবা বাদী হয়ে ইপিকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
অপহৃত রাত্রীর মামা তাইজুল ইসলাম বলেন, ইপির সাথে কোনো পাচারকারী চক্রের হাত থাকতে পারে। রাত্রীকে সে কৌশলে তাদের হাতে তুলে দিয়েছে বলে আশঙ্কা করছি।
বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। মেয়েটিকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ