• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বীরগঞ্জে মটর সাইকেল ছিনতাই, পিতা-পুত্র ছুরিকাহত

Cintai-1বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে বুধবার রাত ১১টায় মোটর সাইকেল ছিনতাই হয়েছে। এসময় ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে মটর সাইকেল আরোহী পিতা-পুত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
উপজেলার মোহনপুর ইউনিয়নের তুলশীপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ (৫৫) তার পুত্র আমির উদ্দিন (২৫) কে সাথে নিয়ে খানসামা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তুলশীপুর গ্রামের পার্শ্বে ও করতোয়া নদীর পশ্চিম তীরে বীরগঞ্জ-ঝাড়বাড়ী রাস্তায় মুখোস পরিহিত একদল সশস্ত্র ছিনতাইকারী তাদের পথরোধ করে ও এলোপাথারী ছুরিকাঘাত করে নুতন টিভিএস মোটর সাইকেল, ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত মোটর সাইকেল আরোহী পিতা-পুত্রের চিৎকারে স্থানীয় লোকজন ঐরাতেই তাদের মারাত্মক জখম ও রক্তাত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাদের মুমুর্ষ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ