• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Dinajpurদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় লোকভবনে কৃষকলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি মাহাতাব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় কৃষক লীগ দিনাজপুর জেলা শাখার বর্ধিত সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুল হক অতিক। সভায় তিনি বলে, ৫ জানুয়ারী সংসদ নির্বাচনে কৃষক লীগ কোন বেইমানী করেনি। তারই ফসল আমরা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে সম হয়েছি। শেখ হাসিনার নির্দেশে কাজ করে যান আপনাদের মূল্যায়ন হবেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবীব, কেন্দ্রীয় নেতা কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল মালেক। সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষকলীগের জেলা শাখার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শহিদুল ইসলাম আকাশ, হাজী মিজানুর রহমান, মোঃ মুজিবর রহমান, ওয়াহেদ আলী সরকার, শিবলী সাদিক, আবুল মিনহাজ, নুরুল ইসলাম মুক্তা, মোঃ শহিদুল্লাহ প্রমুখ। সভায় আগামী জুন মাসের মধ্যেই দিনাজপুর কৃষকলীগের সম্মেলনে প্রত্য ভোটে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ