• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাহুলের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি

Rahulআন্তর্জাতিক ডেস্ক : উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কংগ্রেস প্রধানমন্ত্রী প্রার্থী রাহুল গান্ধীর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। গত ১ মে হিমাচল প্রদেশের সোলানে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, বিজেপি ক্ষমতায় এলে সহিংসতায় বাইশ হাজার মানুষ নিহত হবে। কংগ্রেস সহ-সভাপতির এ মন্তব্যের পরেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। রাহুলের সভার সিডিও কমিশনে পেশ করে বিজেপি। এ মন্তব্য করে রাহুল গান্ধী আদর্শ নির্বাচন বিধি ভঙ্গ করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছে কমিশন।
জানা যায়, আগামী ১২ মে বেলা ১১টার মধ্যে রাহুল গান্ধীকে শোকজের জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন। এছাড়া আম আদমি পার্টির দায়ের করা অভিযোগের জবাবে নির্বাচন কমিশনার এইচ এস ব্রহ্ম জানান, প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে- রাহুল ৭ মে ভোটের দিন বিভিন্ন বুথে ঢুকে আইন ভেঙেছেন। শেষ দফার নির্বাচনের আগে এ ঘটনাকে কংগ্রেস শিবিরে একটি বড় ধরনের ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ