• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুবাইয়ে নিহত ৪ বাংলাদেশির পরিচয় মিলেছে

111সিসি ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার অনুবিভাগ তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করে। নিহতরা হলেন চাঁদপুর সদরের ইলু ঢালীর ছেলে মাসুম ঢালী, চট্টগ্রামের সীতাকুণ্ডের নাবিয়াল হকের ছেলে মো. বদরুল হাসান, চাঁদপুরের মতলবের বাদশা মিয়ার ছেলে আলমগীর ও সিলেটের জৈন্তাপুরের কলিমুল্লাহর ছেলে নজরুল ইসলাম। শনিবার সকালে দুবাইয়ের প্রশাসনিক অঞ্চলে কর্ণেল আলী গনিম রোডে সড়ক দুর্ঘটনায় এ চার বাংলাদেশিসহ ১৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরো নয় বাংলাদেশি। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আর অধিকতর আহত চারজনকে হাসপাতালে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর সেখানকার বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তারা সার্বিক বিষয়ে তদারকি করছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার অনুবিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ