• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে এবার থানার সামনে থেকে যুবকের লাশ উদ্ধার

lashসিসি নিউজ: নারায়ণগঞ্জে এবার থানার সামনে থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার প্রধান গেইটের সামনে থেকে তোতা মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করে।

নিহত তোতা মিয়া উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ গ্রামের মোহাব্বত আলীর ছেলে। তিনি একজন জমি ব্যবসায়ী।

এ ঘটনা রোববার দুপুরে নিহত তোতা মিয়ার স্ত্রী লিলি আক্তার বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তোতা মিয়া শনিবার দুপুরে জমি বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে পাওয়া যায়নি।

রোববার সকাল ছয়টায় সোনারগাঁও উপজেলা পরিষদ সংলগ্ন সোনারগাঁও থানার প্রধান গেইটের সামনে গোসল করার সিড়ির ঘাটে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

পরে পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানার ভেতরে নিয়ে আসে। খবর পেয়ে জেলা সার্কেল এসপি জীবন কান্তি সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তোতা মিয়ার স্ত্রী লিলি আক্তার বাদি হয়ে রোববার দুপুরে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

নিহতের পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশের মুখমন্ডলের বাম পাশে মাথা ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে।

ওসি আরো জানান, সে হার্ট স্টোক করে মারা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ