• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাগেরহাটে ছাত্রদল নেতা খুন॥ গণপিটুনিতে ঘাতক নিহত

Murderসিসি নিউজ: বাগেরহাটে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ শেখকে (২৮) খুন করেছে এক আওয়ামী লীগ ক্যাডার। পরে বিক্ষুদ্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন ঘাতক রাজীব হাওলাদার ওরফে কসাই রাজীব (২০)। আজ সোমবার সকালে বিষ্ণুপুর মাদ্রাসা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল নেতা আজাদ শেখ বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আজিজ শেখের ছেলে ও ঘাতক রাজীব স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ফারুক হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টার দিকে বিষ্ণুপুর মাদ্রাসা বাজারে ছাত্রদল নেতা আজাদকে একা পেয়ে রাজীব এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় আজাদকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর ক্ষুদ্ধ এলাকাবাসী ঘাতক রাজীবকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বাগেরহাট সদর সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম জানান, বিষ্ণুপুর এলাকায় বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শহর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ