• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নাইজেরিয়ায় অপহৃত ছাত্রীদের খোঁজ পাওয়া গেছে

76699_1আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় বোকো হারাম কর্তৃক অপহৃত প্রায় দুই শতাধিক ছাত্রীর অবস্থানের খোঁজ পাওয়া গেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

সোমবার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোর গভর্নর জানিয়েছেন, দুইশতাধিক স্কুলছাত্রীকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তারা তথ্য পেয়েছেন।

গভর্নর কাশিম সেট্টিমা বিবিসি’কে জানিয়েছেন, সত্যতা যাচাই এর জন্য প্রাপ্ত তথ্যের বিস্তারিত দেশটির সেনাবাহিনীকে পাঠানো হয়েছে।

সেনা কর্তৃপক্ষ এখন সেসব তথ্য যাচাই করে নিখোঁজ ছাত্রীদের অবস্থানের জায়গাটি খুঁজে বের করবেন।

সেট্টিমা জানিয়েছেন, তিনি মনে করেন যে, অপহৃত স্কুলছাত্রীদের নিয়ে বোকো হারাম এখনো দেশটির ভেতরেই অবস্থান করছে। অপহৃত স্কুলছাত্রীদেরকে এখনো প্রতিবেশি দেশ চাদ বা ক্যামেরুনে পাচার করা হয়নি বলেই তার ধারণা।

গত মাসে নাইজেরিয়ায় দুই শতাধিক বেশি স্কুলছাত্রী অপহৃত হবার প্রেক্ষাপটে, গতরাতে উদ্ধার অভিযানে যোগ দিয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

এছাড়া, ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ নাইজেরিয়ার ইসলামপন্থী সংগঠন বোকো হারামের কর্মকাণ্ড ও ঐ অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটি সম্মেলন করার প্রস্তাব দিয়েছেন।

বিশ্বব্যাপী এ অপহরণের ঘটনা আলোড়ন সৃষ্টি করলেও, এখনো অপহৃতদের কোনো সন্ধান না পাওয়ায় নাইজেরিয় সরকার ও প্রেসিডেন্ট গুডলাক জনাথনের তীব্র সমালোচনা করা হচ্ছে।

এদিকে, বোকো হারাম-এর নেতারা অপহৃত কিশোরীদের বিক্রি করে দেবে বলে সরকারকে হুমকি দিয়েছে।

অপহৃত ছাত্রীদের উদ্ধারের লক্ষ্যে নাইজেরিয়ার সরকারকে সহায়তার জন্য ইতোমধ্যেই দেশটিতে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার, যুক্তরাষ্ট্রের ফার্ষ্ট লেডি মিশেল ওবামা এই অপহরণের ঘটনাকে ‘বিবেকহীন কাজ’ বলে মন্তব্য করেন।

উৎসঃ   পরিবর্তন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ